|
সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করা হয়েছে। জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদ-সম্পর্কিত কমিটি রয়েছে ১১টি। এ পর্যন্ত ৩৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি ৩০টি। বাকি ছয়টি কমিটির মধ্যে শুধু সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দলের একজন সদস্যকে। রোববার (৬ সেপ্টেম্বর) ঘোষিত ১০টি কমিটির সভাপতিরা হলেন—খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আবদুস সালাম পিন্টু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে আবুল খায়ের ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে মুন্সী রফিকুল আলম। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে এ কে এম সেলিম রেজা হাবিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে শামছুর রহমান শিমুল বিশ্বাস, নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে জয়নুল আবদিন ফারুক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে খায়রুল কবির খোকনকে সভাপতি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মাহমুদা হাবীবা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে বরকত উল্লাহ বুলু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সভাপতি করা হয়েছে। এদিকে, কমিটি গঠনের তালিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নাম থাকলেও সেটি পরে গঠন করা হবে বলে স্পিকারকে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
