|
দৌলতপুরে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
কাউছার মিয়া ,দৌলতপুর
|
![]() দৌলতপুরে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুক্রবার বিকালে উপজেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন প্রমুখ। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্ট,পূজা উদযাপন পরিষদ এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির বলেন, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব। জন্মাষ্টমী এটি শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও বার্তা বহন করে। পরে প্রধান অতিথি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
