|
কাপ্তাইয়ে পৃথক অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() কাপ্তাইয়ে পৃথক অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২ পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল ৩টা হতে ৪টার মধ্যে কাপ্তাই থানা পুলিশের পৃথক ভাবে চন্দ্রঘোনা এলাকায় কাপ্তাই-চট্রগ্রাম প্রদান ওপর এই অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মনতাজের নেতৃত্বে প্রথম দল এবং পিএসআই হোসাইনের নেতৃত্বে দ্বিতীয় দলটি পৃথক স্থানে তল্লাশি চালায়। এ সময় আটককৃত দুই ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ১০ লিটার করে মোট ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে থাকা এসআই সাইমুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
