ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:30 PM

চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে আসলাম মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি মেশিন ধ্বংস করা হয়।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে চরহরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

অভিযানে আসলাম মোল্লা (পিতা—নয়ন মোল্লা), আনিসের গ্রাম, চরহরিরামপুর ইউনিয়নকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ধ্বংস করা হয়।

এছাড়া আদার বাজার ও হাজার বিঘা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আরও দুটি মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status