|
কুড়িগ্রামে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() কুড়িগ্রামে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশ নেন। পরে তাঁদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ডা. মো. আমিনুর রহমান এবং ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম শক্তি। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
