|
ভূরুঙ্গামারীতে সার কাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি, উদ্ধার ১০০ বস্তা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে সার কাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি, উদ্ধার ১০০ বস্তা রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে। সদস্যসচিব করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারকে। ![]() ভূরুঙ্গামারীতে সার কাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি, উদ্ধার ১০০ বস্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ইতিমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামীকাল সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইউএনও আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। ![]() ভূরুঙ্গামারীতে সার কাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি, উদ্ধার ১০০ বস্তা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
