ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে অন্তত জলিলের গাড়ি চালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 8:13 PM
সর্বশেষ আপডেট: Sunday, 7 April, 2019, 8:15 PM

৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে অন্তত জলিলের গাড়ি চালক

৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে অন্তত জলিলের গাড়ি চালক

চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠানের এক সহকর্মী ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
রোববার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ জানান। অন্তত জলিল ফেসবুকে লেখে- 'আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি'।

'আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে '।

'আজ (রোববার) আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মো. শহিদ মিয়া ৫৩ লাখ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে' ।

'আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে'।

'যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ'।

'অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদাতাই যোগাযোগ করবেন।'

অন্তত জলিলের দেওয়া তথ্য মতে এই গাড়ি চালকের নাম মোহাম্মদ শহীদ বিশ্বাস। সে রাজধানীর মোহাম্মদপুর হাউজিঙের বাসিন্দা।

পলো কম্পোজিট নীট ইন্ডাষ্ট্রি লিমিটেডের চালক হিসেবে কর্মরত। এ প্রতিষ্ঠানটি সাভারের হেমায়েতপুরে অবস্থিত।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status