|
সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’
নতুন সময় ডেস্ক
|
![]() সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’ ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাম্প্রতিক সময়ের টাইমলাইন ঠিক এমনই। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝর্ণার সৌন্দর্য্যও। কিন্তু মঙ্গলবার, সাত সকালেই এই নায়িকা কিছু ছবি প্রকাশ করলেন সমুদ্রতট থেকে! গায়ে হালকা রোদের ছোঁয়া। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি তিনি। বলে রাখা ভালো, নেপালে কোনো সমুদ্র সৈকতও নেই। ব্যাপারটি আলোচনায় নয়, বরং আলোচনায় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীর্ঘদিন পর বাগেরহাট দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী: শেখ রবিউল আলম(এমপি)
বাউফলে সড়কে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
একসঙ্গে তিন অর্জন ভূরুঙ্গামারীর: শ্রেষ্ঠ থানা, সার্কেল ও ওসি
সফিপুর আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
