|
গাছা থানায় অযত্নে পড়ে নষ্ট হচ্ছে জব্দ যানবাহন, খোলা আকাশের নিচে কোটি টাকার সম্পদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছা থানায় অযত্নে পড়ে নষ্ট হচ্ছে জব্দ যানবাহন, খোলা আকাশের নিচে কোটি টাকার সম্পদ রোদ-বৃষ্টি ও অযত্নে এসব যানবাহনের যন্ত্রাংশে মরিচা ধরছে, নষ্ট হচ্ছে টায়ার, ব্যাটারি ও অন্যান্য মূল্যবান অংশ। এতে কোটি টাকার সম্পদের অপচয় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। থানা সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনা, চুরি, মাদক পরিবহন, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলার আলামত হিসেবে যানবাহনগুলো জব্দ করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশনা অনুযায়ী এসব যানবাহন থানা হেফাজতেই রাখতে হয়। ফলে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় অধিকাংশ যানবাহন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, বছরের পর বছর থানা প্রাঙ্গণে যানবাহন পড়ে থাকায় শুধু সম্পদের ক্ষতিই নয়, থানার পরিবেশও নষ্ট হচ্ছে। দ্রুত আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মালিকের কাছে হস্তান্তর অথবা নিলামের ব্যবস্থা করা হলে সরকারের রাজস্বও বাড়বে এবং থানা প্রাঙ্গণও পরিচ্ছন্ন থাকবে। এ বিষয়ে স্থানীয় আইনজীবীরা জানান, আদালতের নির্দেশ ছাড়া জব্দ করা কোনো যানবাহন পুলিশ ফেরত দিতে বা নিলামে বিক্রি করতে পারে না। মামলার আলামত হিসেবে এগুলো আদালতের জিম্মায় থাকে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী মুঠোফোনের হোয়াটসএ্যাপ কলে বলেন, জব্দ করা সব যানবাহন বিভিন্ন মামলার আলামত। আদালতের নির্দেশনা ছাড়া এসব বিষয়ে পুলিশের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আদালতের আদেশ পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ডাম্পিং মাঠে বর্ষার জন্য গাড়িগুলো প্রবেশ করানো যাচ্ছেনা। বিভিন্ন থানার সামনেই এমন করে গাড়ি রাখা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের কুশ মাূকসহ এক চোরাকারবারি আটক
হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে
নলডাঙ্গায় ক্লাইমেট অ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
একটু বিশ্রাম নিতে ইচ্ছা করলেই যেখানে ছুটে যান সুনেরাহ্
