|
এসএসসি পরীক্ষার্থী কেয়া এখন ‘কাবির’: কালিয়াকৈরে শারীরিক পরিবর্তনের দাবিতে উৎসুক জনতার ভিড়
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() এসএসসি পরীক্ষার্থী কেয়া এখন ‘কাবির’: কালিয়াকৈরে শারীরিক পরিবর্তনের দাবিতে উৎসুক জনতার ভিড় মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাটি দেখতে সেখানে ভিড় করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাবির স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম দেওয়ানের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কেয়া আক্তার নামেই স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন এবং চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরিবারের দাবি, ২০২৫ সালের শেষের দিকে তার শারীরিক পরিবর্তন শুরু হয়। তবে সামাজিক সংকোচ ও লোকলজ্জার কারণে বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এলাকায় উৎসুক জনতার ভিড়ে বিব্রত হওয়ার বিষয়টিও জানান তার পরিবার। স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে। তারা পরিবারসহ গাজীপুরের কালিয়াকৈর থানার কামরাঙ্গাচালা এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ফলে এলাকার সকলেই এ বিষয়টি এখন অবহিত। ধানসিঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, “কয়েক দিন আগে বিষয়টি আমরা জানতে পারি। এতদিন তিনি কেয়া আক্তার নামেই আমাদের বিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং সেভাবেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।” তবে শিক্ষার্থীর শারীরিক পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো চিকিৎসক, হাসপাতাল বা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি পরিবারের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
