ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
দুই বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার
সড়কের গর্তে ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 3 August, 2026, 6:41 PM
সর্বশেষ আপডেট: Monday, 3 August, 2026, 6:42 PM

সড়কের গর্তে ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর

সড়কের গর্তে ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর

সংস্কারের নামে সড়ক খুঁড়ে রেখে দীর্ঘ দুই বছরেও কাজ শেষ না হওয়ায় চরম ক্ষোভে ফুঁসছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মানুষ। বছরের পর বছর ধরে ভাঙাচোরা ও জলাবদ্ধ সড়কে দুর্ভোগের প্রতিবাদ জানাতে এবার অভিনব কর্মসূচি নিয়েছেন স্থানীয়রা। সড়কের গর্তে ধানের চারা রোপণ করে তারা জানান দেন—এখন আর সড়ক নয়, যেন কৃষিজমিতে পরিণত হয়েছে পথটি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার–তেলিহাটি–বরমী আঞ্চলিক সড়কের নয়নপুর বাজার এলাকায় এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় তারা বিক্ষোভও করেন এবং দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু প্রায় দুই বছর ধরে সংস্কারকাজ অসমাপ্ত থাকায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সেখানে জমে থাকে পানি, ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সুমন বলেন, "একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে সড়কের গর্তে ধানের চারা লাগিয়ে আমাদের ক্ষোভ প্রকাশ করেছি। এটি আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রতীক।"

স্থানীয় ব্যবসায়ী সালাম বলেন, "সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন মানুষ দুর্ভোগে পড়ছে। দ্রুত কাজ শেষ করে মানুষের ভোগান্তির অবসান ঘটাতে হবে।"

এলাকাবাসীর ভাষ্য, সংস্কারের নামে সড়ক খুঁড়ে রেখে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অবিলম্বে সংস্কারকাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করতে হবে। একই সঙ্গে দীর্ঘসূত্রতার জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status