|
এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
নতুন সময় প্রতিনিধি
|
![]() এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে শনিবার (১ আগস্ট) রাত ৯টার টার দিকে ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। রাব্বি চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পর মামাতো-ফুফাতো ভাই-বোন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র করার জন্য আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হন। শনিবার সরকারি ছুটির দিনে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে তিনি ভুক্তভোগীকে মিথ্যা অজুহাত দিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়ার বাসিন্দা জাহানারা বেগমের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়েন। পরে একটু সুস্থবোধ করলে তিনি সেখান থেকে নিজের বাড়িতে চলে যান এবং পুরো ঘটনা তার মা-বাবাকে জানান। এরপর মা ও মেয়ে সন্ধ্যায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত এজাহার দিয়েছে। আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে। এছাড়া, মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
