ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
রাজধানীতে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2026, 2:57 PM

রাজধানীতে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

রাজধানীতে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি বাসায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই শিপন। এ ঘটনায় অভিযুক্ত শিপনকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল। 

নিহতরা হলেন, রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। 

পুলিশ জানায়, হামলার পর রাত্রি ঘটনাস্থলে প্রাণ হারান। সকালে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নিহত ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। 

পূর্ব শত্রুতার জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। 

ফিরোজা বেগমের মৃতদেহ ঢামেক হাসপাতালে এবং রাত্রির মরদেহ কাঁঠাবাগানে ঘটনাস্থলে রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status