ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
গাছা থানা জামায়াতের বিক্ষোভ ও পথসভায় সরকারকে হুঁশিয়ারি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 August, 2026, 9:37 PM

গাছা থানা জামায়াতের বিক্ষোভ ও পথসভায় সরকারকে হুঁশিয়ারি

গাছা থানা জামায়াতের বিক্ষোভ ও পথসভায় সরকারকে হুঁশিয়ারি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর গাছা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন এবং সাবেক সরকার ও তাদের সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাইনবোর্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে সন্ধ্যা সোয়া ৬টায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে ময়মনসিংহগামী যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

গাছা থানা জামায়াতে ইসলামীর আমির মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত পথসভায় স্থানীয় ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিচারের দাবি জানান।

সভাপতির বক্তব্যে মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, "অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং বিগত সরকারপ্রধান ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।"

তিনি আরও বলেন, "গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দলীয় নেতারা সংসদ থেকে পদত্যাগ করবেন। পাশাপাশি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন ও অভিযুক্তদের বিচার নিশ্চিত না করলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status