ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান
মোঃ মাসুম বিল্লাহ, ভান্ডারিয়া
প্রকাশ: Saturday, 1 August, 2026, 8:51 PM

দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

সরকারি প্রকল্প বাস্তবায়নে অর্থের সাশ্রয়ী ও স্বচ্ছ ব্যবহার, জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় উপজেলার নেছারউদ্দিন  মাধ্যমিক বিদ্যালয় হতে মাহাজনের বাড়ি পর্যন্ত ভারানীর খাল এবং  চরখালি কাটাখাল মোট ২.৩৫ কিলোমিটার খাল পুন:খননের জন্য ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে খালের নির্ধারিত নকশা ও গুণগত মান হুবহু বজায় রেখে দৃষ্টি নন্দন কাজের মান অক্ষুণ্ন রেখে প্রকল্পটি বাস্তবায়নের পর ১৪ লাখ টাকা উদ্বৃত্ত থাকে। পরবর্তীতে সরকারি আর্থিক বিধিমালা যথাযথ অনুসরণ করে অব্যয়িত পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন ইউএনও।   যা সরকারি অর্থের সাশ্রয়ী ও জবাবদিহিমূলক ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

​স্থানীয়রা জানান, খাল দু’টি দীর্ঘ দিন পলি পড়ে ভরাট হয়ে ছিল। খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে প্রকল্প শেষে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনাকে সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, দীর্ঘদিন অবহেলায় খালটি ভরাট হয়ে অকেজো হয়ে পড়েছিল। স্থানীয় মানুষের জলাবদ্ধতা নিরসন,পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগে এই খালটি পুনঃখনন করা হয়েছে।

তিনি আরো বলেন,সরকারি অর্থ জনগণের সম্পদ। তা অপচয় না করে যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণের টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই মূল লক্ষ্য। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করে ব্যয় সাশ্রয় সম্ভব হলে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়াই প্রশাসনের দায়িত্ব। সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বত্ত  দায়িত্বশীলভাবে কাজ করছে।

এ বিষয়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাশ্রয় নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন করে অব্যবহৃত ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দায়িত্বশীলতা, সততা ও সুশাসনের এক অনন্য  দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন,সরকারি অর্থের যথাযথ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সরকারের সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও শক্তিশালী ও জনগণের আস্থা বৃদ্ধি করবে। আমি বিশ্বাস করি, এই ব্যতিক্রমী উদ্যোগ দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে এবং জনস্বার্থে দায়িত্বশীলতা, সততা ও জবাবদিহিতার সংস্কৃতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনগণের প্রতিটি করের টাকার সর্বোচ্চ সুরক্ষা ও সঠিক ব্যবহার নিশ্চিত করাই বর্তমান সরকারের অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের দৃষ্টান্ত নিঃসন্দেহে আরও অনুপ্রেরণা জোগাবে। আমি এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status