ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ইলিশের ঘাটতি বাজারে, দাম চড়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 1:49 AM

ইলিশের ঘাটতি বাজারে, দাম চড়া

ইলিশের ঘাটতি বাজারে, দাম চড়া

বৈশাখ আসতে এখনও বাকি সপ্তাহখানেক, এরই মধ্যে দাম বেড়ে গেছে ইলিশের। পয়লা বৈশাখ উপলক্ষে এখনই ইলশ কিনে রাখছেন অনেকেই, পাশাপাশি বাজার ধরতে ইলিশ মজুদ করছেন ব্যবসায়ীরাও। ফলে বাজারে দেখা দিয়েছে ইলিশের ঘাটতি। এই সুযোগটিই নিচ্ছেন আড়ৎদার থেকে শুরু করে খুচরা মাছ ব্যবসায়ীরাও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।

ইলিশ সম্পদ রক্ষায় বেশ কয়েক বছর ধরেই পয়লা বৈশাখে মাছটি না কেনার জন্য প্রচার চালাচ্ছে প্রশাসন। এছাড়া জাটকা ধরা ঠেকাতে সাগর-নদীতেও চলছে নিয়মিত অভিযান। তবে এসবের তেমন একটা প্রভাব নেই ইলিশের বাজারে। মাছের রাজার দাম সাধারণের হাতের নাগালের বাইরেই রয়েছে বলা চলে।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, কেজিতে তিনটি হবে এমন আকারের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০–৭৫০ টাকায়। আকারে একটু বড় হলেই দাম অনেক বেশি। একেকটি ৮০০ গ্রাম ওজনের এক হালি তাজা ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ হাজার টাকার বেশি।

বনানী বাজারের এক মাছ বিক্রেতা জানান, গত দুই দিনে ইলিশের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। হিমাগারে কিছুদিন আগে রাখা হয়েছে, এমন বড় ইলিশের প্রতি কেজির দর দেড় হাজার টাকার মতো। একই মাছ হিমাগারের না হলে দর তিন হাজার টাকা।

বাজারে ব্রয়লার মুরগির প্রতি কেজির দর এখনো ১৬০–১৬৫ টাকা, যা কয়েক সপ্তাহ ধরে চড়া। দেশি মুরগির কেজি চাওয়া হচ্ছে ৪৫০–৪৬০ টাকা। গরুর মাংসও কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে ৫৫০ টাকায় উঠেছে।

ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ৫ টাকা কমে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও হাঁসের ডিমের ডজন এখনো ১৫০ টাকা। আর দেশি মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৮০ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status