ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত
নতুন সময় পতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2019, 12:13 PM

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের সাথে ‌‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আন্তঃজেলা গাড়ি চোর চক্র ও ডাকাত দলের সদস্য দাবি করেছে র‌্যাব।

শুক্রবার (৫ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিল। তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় তাদের থামতে সংকেত দেওয়া হলে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে বিস্তারিত আরো পরে জানানো হবে জানান মোস্তফা কামাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status