ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 6:31 PM

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি'র পরিচালক পদে নিয়োগ পেলেন অঞ্জন কুমার চিছাম। জনপ্রশাসন মন্ত্রণালয় এর এক প্রজ্ঞাপনমুলে মঙ্গলবার (২১ জুলাই) সকালে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা- ১১ (১) এবং ১১ (২) অনুযায়ী জনাব অঞ্জন কুমার চিছাম-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, দুর্গাপুর নেত্রকোনা এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। 

অঞ্জন চিছাম একজন উচ্চ শিক্ষিত, সমাজসেবক, সংস্কৃতিজন ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর  উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃতিসন্তান। স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স এবং রয়েল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ স্টাডি সেন্টার থেকে ‘‘ডেভেলপমেন্ট স্টাডিস’’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

পরিচালক পদে অধিষ্ঠিত হওয়ায় মহান সৃষ্ঠিকর্তাকে ধন্যবাদ জানিয়ে অঞ্জন কুমার চিছাম বলেন, প্রতিটি জাতিরই রয়েছে নিজ নিজ সংস্কৃতি। আর ওই সংস্কৃতির মাঝেই খুঁজে পাওয়া যায় তাদের ঐতিহ্য। আমি আজকে যোগদান করেছি। সকলের সহায়তায় অত্র এলাকার আদিবাসী ও বাঙ্গালী সংস্কৃতি বিকাশ ও উন্নয়নে কাজ করবো। আমার দায়িত্ববোধ থেকে এই অঞ্চলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ তাদের সংস্কৃতি রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে কাজ করে যাবো। এসব কাজে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিচালক অহ্জন কুমার চিছাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status