ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে র‍্যাব-১ এর অভিযানে ১৩৯.৫ লিটার বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 6:26 PM

গাজীপুরে র‍্যাব-১ এর অভিযানে ১৩৯.৫ লিটার বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরে র‍্যাব-১ এর অভিযানে ১৩৯.৫ লিটার বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর সদর থানার উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ১৩৯ দশমিক ৫ লিটার বিদেশি মদ, একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

সোমবার (২০ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে র‍্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সালনা পোড়াবাড়ী এলাকার রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফয়সাল আহমেদ (২২), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং হৃদয় শেখ (৩৪), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল এলাকার বাসিন্দা মোসলেম শেখের ছেলে।

র‍্যাব জানায়, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩৯ দশমিক ৫ লিটার বিদেশি মদ, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status