ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
মানুষের বড় হওয়ার জন্য অর্থ অন্তরায় নয়-উদ্যোক্তা হয়ে বৈধভাবেও অনেক বড় হওয়া যায়: ড. আলী আফজাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 5:00 PM

মানুষের বড় হওয়ার জন্য অর্থ অন্তরায় নয়-উদ্যোক্তা হয়ে বৈধভাবেও অনেক বড় হওয়া যায়: ড. আলী আফজাল

মানুষের বড় হওয়ার জন্য অর্থ অন্তরায় নয়-উদ্যোক্তা হয়ে বৈধভাবেও অনেক বড় হওয়া যায়: ড. আলী আফজাল

কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের চেয়ারম্যান ড. আলী আফজাল বলেছেন,  মানুষের বড় হওয়ার জন্য অর্থ অন্তরায় নয়, চেষ্টা ও সততাই মূখ্য-উদ্যোক্তা হলে বৈধভাবেও অনেক বড় হওয়া যায়। উদ্যোক্তা হলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্য দশজনেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, নিজের জন্য ও দেশের জন্য কিছু করা যায়। এ ক্ষেত্রে সুযোগ যেমন আছে, চ্যালেঞ্জও আছে।  তিনি আরো বলেন, সততা, উদ্ভাবনী শক্তি ও উচ্চাকাংখাকে পাথেয় করেই ৩০ হাজার টাকায় শুরু করা কৃষিবিদ গ্রুপ আজ ১২০০০ কোটি টাকার উদ্ভাবন ও অগ্রগতির এক অবিচল স্তম্ভে পরিণত হয়েছে এবং বাংলাদেশের কৃষি ও শিল্প খাতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈচিত্র্যময় পণ্য ও সুদূরপ্রসারী উদ্যোগের মাধ্যমে এই গ্রুপটি প্রবৃদ্ধি ও নতুন সুযোগ সৃষ্টি করেছে, যার ফলে অসংখ্য মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার (আইআইসি) আয়োজিত “উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতামালা” অনুষ্ঠানের ১৭তম পর্বের বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রিনিয়রশীপ পিার্টমেন্টের প্রধান মোঃ কামরুজ্জামান প্রমুখ। 

উদ্যোক্তা হওয়ার পথে দীর্ঘ লড়াই সংগ্রামের গল্প বলতে গিয়ে ড. আলী আফজাল বলেন, ২০০১ সালে, কৃষিখাতের সকল দিককে একত্রিত করার এক বলিষ্ঠ লক্ষ্য ও স্বপ্ন নিয়ে¡ অত্যন্ত সাধারণ পরিসরে ‘কৃষিবিদ গ্রুপ বাংলাদেশ’ (কএই)-এর যাত্রা শুরু হয়। আজ কএই একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত, যার অধীনে ৩৬টি সফল অঙ্গপ্রতিষ্ঠান উদ্ভাবন ও উৎকর্ষ সাধনে নিরলস কাজ করে যাচ্ছে। ‘কৃষিবিদ গ্রুপ বাংলাদেশ’ এর গবেষণা ও উন্নয়ন (জ্উ) দল ৬৬টি অত্যাধুনিক ফসলের জাত উদ্ভাবন করেছে, যা টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করেছে। এই সফলতার পথ মোটেও মসৃন ছিল না। কঠোর পরিশ্রম করতে হয়েছে। এজন্য নিজের ইচ্ছাশক্তি, মেধা ও পরিশ্রমকে ব্যবহার করতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই সফল শিল্পোদ্যোক্তা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আলী আফজাল বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে হাতের নাগালেই সব পাওয়া যায়। ঘরে বসেই অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজের বই পড়া যায়। অথচ আমাদের সময়ে ভালো বই ছিল দুর্লভ। বড় ভাইদের কাছ থেকে বই ধার নিয়ে পড়তে হত। এখন প্রযুক্তি তোমাদের হাতের মুধ্যে অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছে। এসব সুযোগকে কাজে লাগাও। তাহলে সফল হতে পারবে।

কাজ করার ইচ্ছাই প্রধান উল্লেখ করে দেশ বরেণ্য এই উদ্যোক্তা আরো বলেন, উদ্যোক্তা হতে হলে প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছার ওপর ভর করে সাহসিকতার সঙ্গে ঝুঁকি নিতে হবে। ব্যর্থ হবার ভয়ে কাজ করা থেকে বিরত থাকলে কখনো সফল হওয়া  যাবে না। নিজেই নিজের শিক্ষক হতে হবে এবং নিজেকে গাইড করতে হবে। এসময় তিনি উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদেরকে তিনটি পরামর্শ দিয়ে বলেন, কথা দিয়ে কথা রাখা, সততা এবং মানুষকে সম্মান করতে জানলে সফলতা আপনি আপনি চলে আসে। এ তিনটি জিনিসই তাঁকে ব্যবসায়ী হিসেবে সফল করেছে বলে মনে করেন ড. আলী আফজাল।

সভাপতির বক্তৃতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ খুব দ্রুতই সিঙ্গাপুর, মালয়েশিয়া ও তাইওয়ানের চেয়ে উন্নত দেশে পরিণত হবে বলে মনে করেন।

তিনি আরো বলেন, বিশ্বের উন্নত দেশগুলো তাদের বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের সফল উদ্যোক্তাদের নানাভাবে সম্পৃক্ত রাখে। কিন্তু আমাদের এই সংস্কৃতি গড়ে ওঠেনি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে এই সংস্কৃতি গড়ে তোলার। কারণ হিসেবে ড. মো. সবুর খান বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের দেশের সফল উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেয়া আমাদেরই দায়িত্ব। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারা কীভাবে উদ্যোক্তা হলেন সেই গল্প শুনলে তরুণরা অনুপ্রাণিত হবে। এই উদ্দেশ্য থেকেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রি একাডেমিয়া লেকচার সিরিজ আয়োজন করে আসছে।

অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল আরো বলেন, ইন্ড্রাস্ট্রি যে ধরনের লোকবল চায়, সে ধরনের লোকবল আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো সরবরাহ করতে পারছে না। কারণ ইন্ড্রাস্ট্রির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক তৈরি করতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কাজ করছে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আশা করছে যে, এ লোকবক্তৃতামালা নতুন প্রজন্মের সৎ, শিক্ষিত ও মেধাবী উদ্যোক্তাদেরকে সাহস, নিষ্ঠা ও দক্ষতার সাথে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ তার সম্ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ গতিতে এগিয়ে যেতে পারছে না বলে যে ধারনা চালু রয়েছে, এ লোকবক্তৃতামালা সে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে অনেকখানি সাহায্য করবে বলে আশা করা যায়। 

অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশ এর সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ্যাান্ড বায়োটেকনোলজি এবং নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতার ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ মেয়াদী সহযোগীতার অংশীদারিত্ব, যৌথ গবেষণা, বাস্তব ও  অভিজ্ঞতামূল শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্প-সংযুক্ত প্রকল্প ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সুষ্টি হবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status