|
সরিষাবাড়ীতে সৌদি প্রবাসীর বাড়িতে স্ত্রীর দাবিতে দুই তালাকপ্রাপ্ত নারীর অনশন
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে সৌদি প্রবাসীর বাড়িতে স্ত্রীর দাবিতে দুই তালাকপ্রাপ্ত নারীর অনশন ঘটনাটি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া এলাকায় ঘটেছে।অভিযুক্ত সৌদি প্রবাসীর নাম নাজমুল ইসলাম (৩০)। তিনি ওই এলাকার আমবাজ আলীর ছেলে। অভিযোগ রয়েছে, নাজমুল ইসলাম উভয় নারীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের আশ্বাস বা দাবি সৃষ্টি করে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এ অবস্থায় দুই নারী নিজেদের বৈধ স্ত্রী হিসেবে স্বীকৃতি এবং দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, গত এক সপ্তাহ ধরে দুই নারী একই দাবিতে প্রবাসীর বাড়ির সামনে অবস্থান করছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদিন উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
