|
নেছারাবাদে এনসিপি’র জুলাই পদযাত্রা ও পথসভা
ওমর ফারুক, নেছারাবাদ
|
![]() নেছারাবাদে এনসিপি’র জুলাই পদযাত্রা ও পথসভা নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এনসিপির আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পরে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। গণভোট বাস্তবায়নে ছিনিমিনি খেললে ছাত্র - জনতা আবারও রাজপথে নেমে আসবে। বর্তমান সরকার কর্মসংস্থানের কথা বললেও গত ৫ মাসে কোন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। তিনি এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এ সভায় আসন্ন উপজেলা নির্বাচনে খান মো. বাকি বিল্লাহকে নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবেও ঘোষনা করা হয়। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার,আলী আহসান জুনায়েদ,ডা. শামীম হামিদী, কেন্দ্রিয় ছাত্র শক্তির সভাপতি মো. জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা এনসিপি’র যুগ্ম আহবায়ক খান মো. বাকী বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
