ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
‌‘স্যার আমাদের অন্যের থুথু খাওয়ায়’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 8:01 PM

‌‘স্যার আমাদের অন্যের থুথু খাওয়ায়’

‌‘স্যার আমাদের অন্যের থুথু খাওয়ায়’

রংপুরের কাউনিয়া উপজেলায় অবস্থিত হারাগাছ চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের দেওয়া এক অদ্ভুত শাস্তি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

তারা বিক্ষোভ করছেন একজন শিক্ষকের বিরুদ্ধে। যার শাস্তি দেয়ার কায়দা এতই অমানবিক যে, স্কুলে আসতেই ভয় পায় ছোট শিশুরা। শিক্ষার্থীরা জানান, স্কুলে না যাওয়া থেকে শুরু করে তুচ্ছ কারণে জামাল স্যার আরেকজনের থুথু খাওয়ায়।

অভিভাবকরা জানান, শিশুদের থুথু খাওয়ায় এ কারণে তারা স্কুলে যেতে চায় না।

বুধবার (৩ এপ্রিল) পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে এমন শাস্তি দেন তিনি। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

এদিকে বিষয়টি অস্বীকার করে ক্ষমা চান অভিযুক্ত শিক্ষক জামাল উদ্দিন। তিনি বলেন, এটা মিথ্যা কথা। এমন কিছু করি নাই। তবে আমার অপরাধ হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status