ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বিরামপুরে গৃহকর্মী নির্যাতন, প্রভাষকের শ্বশুর আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 7:17 PM

বিরামপুরে গৃহকর্মী নির্যাতন, প্রভাষকের শ্বশুর আটক

বিরামপুরে গৃহকর্মী নির্যাতন, প্রভাষকের শ্বশুর আটক

দিনাজপুরের বিরামপুরে রিমি আক্তার ( ২২) নামক এক গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত গৃহকর্মীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে বিরামপুর থানা পুলিশ গৃহকর্মীকে নির্যাতনের সংবাদ নিশ্চিত করেছেন ।

জানা গেছে বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া এলাকায় বিরামপুর সরকারী কলেজের প্রভাষক শামসুল আলমের স্ত্রী নাজমা বেগম তিথি নিজ বাড়িতে তার কাজের মেয়ে রিমি আক্তারকে লোহার গরম খুন্তি দিয়ে বাম হাতে ছ্যাঁকা দেন। গৃহকর্মীর চিৎকারে এলাকাবাসী ছুঁটে এসে তার বাড়ি ঘেরাও করে।

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ গৃহকর্মীকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং এই অভিযোগে শামসুলের স্ত্রী তিথি ও শ্বশুর আকরামুজ্জামানকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে নির্যাতিত গৃহকর্মী রিমি বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশী পাহারায় ৪নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বিরামপুর পৌর শহরের আনসার মাঠ এলাকার গৃহকর্তা প্রভাষক শামসুলের বাড়ীতে একই উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত. মেহের আলীর কন্যা রিমি আক্তার দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করে আসছিল। প্রায়ই সামান্য ঘটনায় শামসুলের স্ত্রী তিথি ও শ্বশুর আকরামুজ্জামান গৃহকর্মীকে মারধর ও নির্যাতন করত। এক পর্যায়ে গত বুধবার ৩রা এপ্রিল সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্তী তিথি রিমিকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়।

এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় প্রথমে দুই জনকে আটক করা হয়। পরে ভিকটিমের সাথে কথা বলে নাজমা বেগম তিথিকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং অপর আসামী আকরামুজ্জামানের বিরুদ্ধে ২০১৩ সালের শিশু নির্যাতন আইনের ৭০ ধারায় বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status