|
কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমা গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমা গ্রেফতার শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে কাউখালী থানাধীন ঘাগড়া বাজার এলাকার নিজ বসতবাড়ি থেকে জিআর-২০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমাকে গ্রেফতার করা হয়। তিনি ঘাগড়া বাজার এলাকার হোল্ডিং নং-২৯-এর বাসিন্দা এবং মৃত কিনা মনি চাকমার ছেলে। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
