|
যশোর বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান প্রায় ২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান প্রায় ২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।অভিযানে ভারতীয় ৮টি শাড়ি, আধা কেজি জিরা, ২০ কেজি ফুচকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৫০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এসব চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে বিজিবির কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
