|
বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর...
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা (২৮) উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দুদিন আগে বর্ণা স্বামী রবিউল ইসলামের বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও বর্ণার সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে নওয়াপাড়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার গণমাধ্যমকে বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদী স্রোতে তিনি ভেসে গেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
