ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সাবানের চেয়ে স্বাস্থ্যসম্মত ‘মাটি গোসল’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 12:03 PM

সাবানের চেয়ে স্বাস্থ্যসম্মত ‘মাটি গোসল’

সাবানের চেয়ে স্বাস্থ্যসম্মত ‘মাটি গোসল’

গোসলে আমরা নানা ধরনের সুগন্ধি সাবান, লোশন, শ্যাম্পু কত কিছুই না ব্যবহার করি। বর্তমান সভ্যতায় মানুষ পোশাক থেকে শুরু করে শরীরের যত্নে কত কিছুই না ব্যবহার করেন। তবে আপনি জানে কি সাবান না মাটি দিয়ে গোসল করাকে বেশি স্বাস্থ্যসম্মত বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের দাবি, সুগন্ধি সাবানের চেয়ে মাটি দিয়ে গোসল করা বেশি উপকারী। কারণ মাটিতে আছে বিভিন্ন ধরনের ভেষজ ও খনিজ উপাদান, যা আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো।

শরীরের ঘাম, ময়লা ধুয়ে ফেলার জন্যই ত্বক পরিষ্কার করতে সাবান ব্যবহার করা হয়। তবে ঘাম, ময়লা ধুয়ে ফেলার জন্যই শরীরের সঙ্গে সাবানের কোনো সম্পর্ক নেই।

একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞের দাবি, সব সাবানেই কমবেশি পরিমাণে ক্ষার থাকে। ক্ষার ত্বকের জন্য ক্ষতিকর।

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির একদল গবেষকের মতে, প্রতিদিন সাবান দিয়ে গোসল করার চেয়ে মাটি দিয়ে গোসল করা ভালো।

মার্কিন গবেষকদের মতে, কমপক্ষে সপ্তাহে দুদিন শরীরে মাটি মেখে গোসল করলে তা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে।

মাটি দিয়ে গোসল করলে শরীরের দূষিত পদার্থ, ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধুয়ে পরিষ্কার হয়ে যায়। মাটিতে মিশে আছে অসংখ্য ভেষজ ও খনিজ উপাদান, যা আপনার শরীরের ত্বক ভালো রাখতে সাহায্য করে।

গবেষণা থেকে আরও জানা যায়, কাদামাটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত চুষে নেয়। এ ছাড়া ব্রণ, ফুসকুড়ি থেকে রক্ষা পাওয়া যায়। তবে যেসব মাটিতে রাসায়নিক বা আবর্জনা মেশে, সে মাটি ব্যবহার করা যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status