ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 12 July, 2026, 4:29 PM

টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা

টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা

টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার (১২জুলাই) সকাল থেকে কলেজে আসা শিক্ষার্থীদের অনেককে পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে দেখা যায়। শিক্ষক- কর্মচারীরাও একই সমস্যার মুখে পড়েন। জলাবদ্ধতার কারণে ছোট যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে যায়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনজীবনও ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে সড়কটির জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের মতে, বর্ষা মৌসুমে প্রতিবারই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে, অথচ স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেনের মুঠোফোনে একাধিক কল করেও সংযোগ স্থাপন করা সম্ভব না হওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status