ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের ৩ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 July, 2026, 8:37 PM

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের ৩ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের ৩ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

দেশে চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী তিন দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  আগামী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার)।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান  স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার তালিকায় রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের (সকল জেলা) অধীনে এইচএসসি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬।

অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে:
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ডের উক্ত তারিখগুলোর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status