ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিএনপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা মোবাশ্বের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 11:30 PM

বিএনপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা মোবাশ্বের

বিএনপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা মোবাশ্বের

বিএনপি থেকে পদত্যাগ করলেন দলটির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

বুধবার (৩ এপ্রিল) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র দেন তিনি।

মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত ওই আসনের মনোনয়ন পান মো. মনিরুল হক চৌধুরী।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাবর দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছি। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে দলের পদ থেকে অব্যাহতি চেয়েছি।

তিনি বলেন, আমি অন্য কোনও দলে যাবো না। বিএনপি করেছি, আগামীতেও থাকবো। তবে কোন পদ-পদবিতে থাকবো না।

মনোনয়ন না পাওয়ার হতাশা থেকে পদত্যাগ করছেন কিনা- এ প্রশ্নের জবাবে মোবাশ্বের বলেন, আমি নির্বাচনের আগে জেলে ছিলাম। তখন আমাকে মনোনয়ন না দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু না।

এর আগে, একাদশ সংসদ নির্বাচনের পরে বিএনপি থেকে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। গত ২৪ জানুয়ারি তিনি মির্জা ফখরুলের কাছে অব্যাহতিপত্র জমা দেন। এরপর গত ১৬ মার্চ দলে থেকে পদত্যাগ করেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন। গত ২৮ মার্চ বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি চান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি আবু মোতালেব।

এছাড়া একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সংগীতশিল্পী মনির খান। গত বছরের ৯ ডিসেম্বর তিনি সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status