|
কুমিল্লায় সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি কৃষি মন্ত্রীর
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুমিল্লায় সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি কৃষি মন্ত্রীর সোমবার ৫ জুলাই প্রেরিত এই পত্রে তিনি কুমিল্লা অঞ্চলের দীর্ঘ ঐতিহাসিক গৌরব, কৃষি খাতের সমৃদ্ধ অবদান এবং বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষার প্রয়োজনের কথা উল্লেখ করেন । সমবায়ভিত্তিক কৃষি ও ঐতিহাসিক প্রেক্ষাপট ডিও পত্রে মন্ত্রী উল্লেখ করেন, ১৭৯০ সালে প্রতিষ্ঠিত তৎকালীন ত্রিপুরা জেলা এবং বর্তমান কুমিল্লার দেশের জাতীয় অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং রাজস্ব যোগানে অপরিসীম গুরুত্ব রয়েছে । কৃষি খাতে কুমিল্লার অবদান অত্যন্ত সমৃদ্ধ উল্লেখ করে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশে কৃষি বিপ্লবের অন্যতম ভিত্তি ছিল কুমিল্লার কৃষি ও পল্লী উন্নয়ন কার্যক্রম । বিশেষ করে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD)-এর সমবায়ভিত্তিক কৃষি মডেল দেশ-বিদেশে মাইলফলক হিসেবে প্রশংসিত হয়েছে । তবে অত্যন্ত দুঃখের বিষয়, এত বিপুল সম্ভাবনা ও কৃষিনির্ভর জনগোষ্ঠী থাকা সত্ত্বেও এ অঞ্চলে এখনও কোনো কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি । বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও সুফলের কথা কৃষি মন্ত্রী তাঁর পত্রে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, মাটির উর্বরতা সংরক্ষণ, বন্যা, খরা ও নতুন রোগ-পোকামাকড়ের বিস্তার রোধে অঞ্চলভিত্তিক গবেষণার জন্য কুমিল্লায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি । কুমিল্লায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এ অন্চলের জনগন বিভিন্ন সুফল পাবে বলে মন্ত্রী বলেন, এ অঞ্চলের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী কৃষি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবে । আধুনিক কৃষি প্রযুক্তিবিদ, গবেষক ও কৃষি উদ্যোক্তা তৈরি হবে । উন্নত কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটবে। কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে । প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা উল্লেখ করে, পত্রে মন্ত্রী গত ১৬ মে ২০২৬ তারিখে বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠের জনসভার কথা স্মরণ করিয়ে দেন । উক্ত জনসভায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লার কোটি মানুষের পক্ষ থেকে 'কুমিল্লা বিভাগ' এবং 'সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন । উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছিলেন: "আপনাদের একটি দাবী হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলবো, সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করবো, যত দ্রুত সম্ভব এই বিষয়টি ইনশাল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবো।" এরই ধারাবাহিকতায়, দেশের সার্বিক কৃষি উন্নয়ন ও বৃহৎ কৃষিনির্ভর জনগোষ্ঠীর স্বার্থে কুমিল্লা জেলায় দ্রুত একটি আধুনিক সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চেঙ্গী নদীতে রাতের অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ
