ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
হিপ্পো ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া সেরা গাজীপুরের তাজ, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের অপেক্ষা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 8 July, 2026, 1:30 PM

হিপ্পো ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া সেরা গাজীপুরের তাজ, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের অপেক্ষা

হিপ্পো ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া সেরা গাজীপুরের তাজ, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের অপেক্ষা

আন্তর্জাতিক ইংরেজি ভাষার প্রতিযোগিতা হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-এর এশিয়া পর্বে প্রথম স্থান অর্জন করে নতুন গৌরব এনে দিয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজ। তার এ অসাধারণ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

এ অর্জনের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার সকালে আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে তাজকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তার সাফল্যে অভিনন্দন জানান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, জামালপুরের মেস্তা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে সামিনা নূর তাজ ২০২৩ সালের ১ জুন বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর থেকেই সে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে।

বিশ্বব্যাপী আয়োজিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিতে তাজকে কয়েকটি বাছাই পর্ব পেরোতে হয়। গত ২৫ এপ্রিল ঢাকার স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ হওয়ার পর ২৩ মে নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। এরপর থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া মহাদেশীয় পর্বে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনে। এই সাফল্যের মাধ্যমে সে এখন বিশ্বপর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে।

তাজের পরিবার জানায়, তার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ মো. জালিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জালিল উদ্দিন বলেন, “সামিনা নূর তাজের এই সাফল্য শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, গাজীপুর এবং পুরো বাংলাদেশের গর্ব। আমরা বিশ্বাস করি, বিশ্বপর্যায়েও সে তার মেধার স্বাক্ষর রেখে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status