ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
মো: মাসুদ রানা, দুমকী
প্রকাশ: Tuesday, 7 July, 2026, 4:42 PM

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

পটুয়াখালীর দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করেছে পটুয়াখালী র‍্যাব - ৮ এর সদস্যরা। ৭ জুলাই ভোররাতে দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রীজের উপর থেকে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। 

র‍্যাব ও দুমকী পুলিশ সূত্রে জানাগেছে, পটুয়াখালী র‍্যাব - ৮ এর স্কোয়াড্রন  লিডার রাশেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করলে গাঁজাবাহী পিকআপটি উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রীজের উপর পিকআপটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।  র‍্যাব ও পুলিশ পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপটি  জব্দ করে দুমকী থাকায় নিয়ে আসে।

পটুয়াখালী র‍্যাব-৮ এর  স্কোয়াড্রন  লিডার রাশেদ জানান, র‍্যাবের কাছে এমন চালানের সংবাদ থাকায় অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে গাঁজাসহ পিকআপটি রেখে পালিয়ে যায়।  ইতোপূর্বে গত একমাসে দুমকীতে অভিযান পরিচালনা করে তিনটি বড় চালান জব্দ করেছে র‍্যাব।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান,  পটুয়াখালী র‍্যাব - ৮ এর সদস্যরা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে।  এ বিষয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status