|
ডিএমপির ৬ ডিসিকে বদলি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডিএমপির ৬ ডিসিকে বদলি সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে। তার স্থলে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে কর্মরত মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগের মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
