|
সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি
নতুন সময় ডেস্ক
|
![]() সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি শনিবার (স্থানীয় সময়) মায়ামিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেসি। এ সময় তিনি সোফির গালে সৌজন্যসূচক চুমু দেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গুঞ্জনের বিষয়ে হাস্যরসের সুরে মেসি বলেন, আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে কেন আমি তোমার দিকে তাকাচ্ছি। আর আমি যখন তোমাকে শুভেচ্ছা জানাই, তখনও তারা জানতে চায় কেন আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। মেসির বক্তব্যের পর সোফি মার্তিনেসও বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এসব সম্পূর্ণ মিথ্যা। একই সঙ্গে প্রকাশ্যে বিষয়টি পরিষ্কার করায় তিনি মেসিকে ধন্যবাদ জানান। এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ব্যক্তিগতভাবে তাকে বার্তা পাঠিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। রোকুজ্জোর বার্তায় লেখা ছিল, সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিও না। মেসি ও সোফিকে ঘিরে আলোচনার শুরু ২০২২ কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন সোফি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে। পরে এক টেলিভিশন অনুষ্ঠানে সোফি বলেন, এই গুঞ্জন তাকে এবং তার পরিবারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল। মানুষের নানা মন্তব্য ও প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে বিব্রত হতে হয়েছে বলেও জানান তিনি। মেসি ও সোফি দুজনই এবার প্রকাশ্যে স্পষ্ট করেছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্কের যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
