ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 6 July, 2026, 4:06 PM

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত (৫ জুলাই) আনুমানিক ১টা ৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মোঃ মনির হোসেন (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা এবং মৃত নজির আহাম্মদ ও মৃত মরিয়ম বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি ২ নম্বর পৌর যুবলীগের সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মনির হোসেন খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। এর মধ্যে রয়েছে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-৩, তারিখ ১৫ আগস্ট ২০২৪, জি আর নং-৮৫ এবং এফআইআর নং-১০, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪, জি আর নং-১০৫ মামলাসহ বিভিন্ন দণ্ডবিধির ধারায় দায়েরকৃত মামলা।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status