ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 July, 2026, 3:53 PM

বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য জোরদারের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে জেলা পুলিশের উদ্যোগে বেলকুচি থানা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে একটি র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status