|
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও যত টাকা পাচ্ছে ব্রাজিল
নতুন সময় ডেস্ক
|
![]() ছবি: সংগৃহীত ফিফার পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১৪৪ টাকা হিসেবে এর পরিমাণ প্রায় ৩৬৭ কোটি টাকা। এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার বিতরণ করছে ফিফা। যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। পুরস্কার তালিকায় চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৭২০ কোটি টাকা)। রানার্সআপ দলের জন্য বরাদ্দ প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে প্রায় ৩৮৯ কোটি টাকা। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলো পাবে প্রায় ১৫৮ কোটি টাকা এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলোর জন্য রয়েছে প্রায় ১৩০ কোটি টাকা। মাঠের হতাশা সত্ত্বেও এই বিপুল অর্থ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য বড় স্বস্তি। বিশ্লেষকদের মতে, এই অর্থ ভবিষ্যতে ব্রাজিলের ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরির কার্যক্রম এবং জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
