|
বড় বোনের লাশ ঘরে, সেই সুযোগে চুরি হলো একমাত্র উপার্জনের অটোভ্যান, আহাজারিতে ভারী সরিষাবাড়ী
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() বড় বোনের লাশ ঘরে, সেই সুযোগে চুরি হলো একমাত্র উপার্জনের অটোভ্যান, আহাজারিতে ভারী সরিষাবাড়ী শনিবার (৪ জুলাই) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়রা আব্দুল্লাহ মোড় এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোকনুজ্জামান রোকন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়রা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে তাঁর বড় বোনের মরদেহ বাড়িতে আনা হলে পরিবারের সদস্যরা শোকাহত অবস্থায় দাফনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় বাড়ির সামনে রাখা রোকনের ব্যাটারিচালিত অটোভ্যানটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। কয়েক মিনিট পর বাইরে এসে অটোভ্যানটি না দেখতে পেয়ে তিনি হতবাক হয়ে পড়েন। একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে রোকনুজ্জামান কান্নায় ভেঙে পড়েন। তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে আহাজারি করতে থাকেন। তাঁর কান্না দেখে স্বজন ও প্রতিবেশীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয়রা জানান, একটি পরিবার যখন প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান, ঠিক সেই সময় তাদের একমাত্র জীবিকার মাধ্যম চুরি হয়ে যাওয়া অত্যন্ত অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা। তারা দ্রুত অটোভ্যানটি উদ্ধার, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
