ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 4 July, 2026, 4:45 PM

যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন

যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন

যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দিরের উদ্বোধন করা হয়েছে।২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটমন্দিরটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।নবনির্মিত নাটমন্দির উদ্বোধনের স্মারকফলকে উল্লেখ করা হয়, তারিখে যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে মহাশ্মশান প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। 

এতে যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। নবনির্মিত নাটমন্দিরটি ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status