ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে সাংবাদিক পরিবারের পৈতৃক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 28 June, 2026, 8:37 PM

গাজীপুরে সাংবাদিক পরিবারের পৈতৃক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরে সাংবাদিক পরিবারের পৈতৃক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় এক সাংবাদিকের পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে থাকা গাছ জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ অনুযায়ী, শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বকচরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য সাইফুল ইসলাম শুভ গাজীপুর সাংবাদিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশ বুলেটিনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে বাগানে থাকা পাঁচটি আকাশমনি গাছ কেটে নিয়ে যায়। কাটা গাছগুলোর বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন তারা।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, গাছ কাটার প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে বিষয়টি পুলিশের নজরে আনা হয়।

এ ঘটনায় সাইফুল ইসলাম শুভর বাবা নজরুল ইসলাম জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ নতুন নয়। এসব বিরোধকে কেন্দ্র করে মাঝেমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তারা দ্রুত তদন্ত করে ন্যায়সঙ্গত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status