ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাদক সকল অপরাধকে ডেকে আনে-পুলিশ সুপার মোঃ রবিউল হাসান
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Thursday, 25 June, 2026, 7:29 PM

মাদক সকল অপরাধকে ডেকে আনে-পুলিশ সুপার মোঃ রবিউল হাসান

মাদক সকল অপরাধকে ডেকে আনে-পুলিশ সুপার মোঃ রবিউল হাসান

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেছেন, মাদক সকল অপরাধকে ডেকে আনে। মাদকের টাকা জোগাড় করতে মানুষ ছিনতাই চুরি, হত্যা সহ নানান অপকর্ম করে থাকে। এজন্য আমাদের সন্তানরা কোথায় যায় কি করে সেদিকে খেয়াল রাখব। 

বৃহস্পতিবার ২৫ জুন সকালে হাইমচর উপজেলা চত্বরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত হাইমচর গড়ার প্রত্যয়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও পেশাজীবিদের সমন্বয়ে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, গত তিন মাসে ৪৬০ টি মাদক মামলা দেয়া হয়েছে, ৫৭৭ জনকে আটক করা হয়েছে, ৬৯৫১ পিস ইয়াবা ও ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাং এর সাথে জড়িত ৫২২ জনকে আটক করা হয়েছে। 

মাদক সেবনে বিরত থেকে যারা ভালো হতে চায় এমন লোকদেরকে আমরা তাবলীগকে পাঠানোর ব্যবস্থা করেছি। শুধু আইন প্রয়োগ করেই মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোরগ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় এবং সচেতনতায় এসবের নিয়ন্ত্রণ করা সম্ভব।

বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম হাইমচর উপজেলা শাখার আয়োজনে, উপজেলা প্রশাসন ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় নাগরিক সভায় বিশেষ অতিথি হিসেবে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সহকারী কমিশন (ভুমি) নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুন্নবী হাসান, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

সাংবাদিক শিমুল অধিকারীর সঞ্চালনায় ও ফারুকুল ইসলামের ব্যবস্থাপনায় এসময় হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও পেশাজীবিগন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status