ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 11:17 AM

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ২২ জুন মঙ্গলবার বিকাল ৫ টায় জেলা শহরের কলেজ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল। 

এসময় বক্তরা বলেন, আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিভিন্নভাবে প্রকাশ্যে আসার চেষ্টা করছে। তারা দেশ বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করছে। তাদের এ সমস্ত কার্যক্রম বন্ধ করতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। আইনের মাধ্যমে এই গণহত্যাকারী সংগঠন আওয়ামীলীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। গণহত্যার সাথে জড়িত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় এই ছাত্র-জনতা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

কর্মসূচিতে এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status