ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাসন মেট্রো থানা যুবদলের প্রতিবাদ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 11:15 AM

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাসন মেট্রো থানা যুবদলের প্রতিবাদ মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাসন মেট্রো থানা যুবদলের প্রতিবাদ মিছিল

গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ মিছিলে বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. মুশফিকুর হাফিজ চৌধুরী (শোভন)। 

তিনি বলেন, “সুস্থ, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনীতির স্বার্থে আমরা সবসময় ঐক্যবদ্ধ। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অপপ্রচারের বিরুদ্ধে আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত থাকলেও তা যেন শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ থাকে। গণতন্ত্র, সত্য ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মিছিল শেষে নেতাকর্মীরা “অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্রের পক্ষে অঙ্গীকার” স্লোগানের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। নেতারা জানান, ভবিষ্যতেও যেকোনো অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status