ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
বাঘাইছড়িতে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 14 June, 2026, 5:20 PM

বাঘাইছড়িতে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঘাইছড়িতে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল করেছে কাচালং সরকারি কলেজ ছাত্রদল।

রবিবার (১৪ জুন) কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক-এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অসম্মান করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও নারী নির্যাতনসহ নানা অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

বিক্ষোভ মিছিলে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status