ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোর মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 14 June, 2026, 11:37 AM

যশোর মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

যশোর মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।উপজেলার আট মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।সূত্রে জানা যায়, মাহিম হোসেন মোটরসাইকেল যোগে যশোর মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে আটমাইল এলাকায় পৌঁছালে তার চালানো মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে যশোর মণিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে সৃষ্ট যানজট নিরসন করেন।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।মাহিমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।যশোর মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status