|
প্রধানমন্ত্রীর উদ্যোগে নরসিংদী জেলা পরিষদ কর্তৃক ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() প্রধানমন্ত্রীর উদ্যোগে নরসিংদী জেলা পরিষদ কর্তৃক ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শনিবার (১৩ জুন) নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর "ঘোষিত উদ্যোগে"দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ যেমন, কৃষ্ণচূড়া ,সোনালু, অর্জুন, নিম,গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন (মাস্টার)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, সহকারী প্রকৌশলী নুর-ই-ইলহাম, সহকারী প্রকৌশলী জান্নাতুল ফেরদাউস আনিকা, জেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন,হিসাবরক্ষণ কর্মকর্তা রোমান মিয়া, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিবপুর থানার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের আঞ্চলিক রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করার মধ্য দিয়ে এই বৃক্ষ কর্মসূচি শুরু করা হয়। দাপ্তরিক সূত্রে জানা গেছে ,প্রতি ৬ মাস পর পর বিভিন্ন প্রজাতির পনের শত চারা গাছ অর্থাৎ বছরে ৩ হাজার চারাগাছ এভাবে ৫ বছরে ২৫ কোটি চারা গাছ রোপন করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এ তথ্য জানিয়েছেন ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা। নরসিংদী জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
