|
দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান। কর্মসূচিতে, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আসগর, বন কর্মকর্তা মজনু প্রামানিক, ওসি শাকের আহমেদ, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গনি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
