|
শেষ হলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৬
নতুন সময় ডেস্ক
|
![]() শেষ হলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৬ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক, ফাইয়াজ রহমান। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, উন্নয়ন কমিটির প্রধান মেজর শফিউল্লাহ মাস্তান, উর্মি গ্রুপের ব্যবস্থপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অবঃ) বদরুল আমিন। টুরাগ অ্যাক্টিভের সিওও, আহম্মদ মনসুর রউফ সহ উর্মী গ্রুপ ও ফেডারেশনের উর্ধতন কর্মকর্তা, ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকগণ। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ধারাবাহিক জাতীয় প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির উদ্যোগ এবং বেসরকারি পৃষ্ঠপোষকতার কারণে স্কোয়াশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আগামী দিনে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। স্কোয়াশ খেলাকে সামনে এগিয়ে নিতে যেকোনো সুযোগ-সুবিধা দরকার হলে মন্ত্রণালয় তা প্রদান করবে। আমাদের সরকার সকল খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে। তারই অংশ হিসেবে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। স্কোয়াশ কমপ্লেক্স তৈরির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হলে, যা দরকার তার জন্য আমরা প্রস্তুত আছি। সুস্থ জাতি গঠনে, মাদক ও ডিভাইসের নেশা থেকে দূরে রাখতে খেলাধুলা বড় ভূমিকা রাখতে পারে। পর্যায়ক্রমে আমরা ক্রীড়াবান্ধব সমাজ গঠন করতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে উর্মি গ্রুপের পরিচালক, ফাইয়াজ রহমান বলেন, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্কোয়াশের সম্ভাবনা অনেক। তরুণদের মধ্যে এই খেলাটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। নিয়মিত জাতীয় পর্যায়ের আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। উর্মি গ্রুপ বিশ্বাস করে, একটি দেশের ভবিষ্যৎ, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি একটি স্বাস্থ্যকর, উদ্যমী ও প্রতিযোগিতামুখী প্রজন্ম তৈরির মাধ্যমে গড়ে ওঠে। স্কোয়াশের মতো দ্রুতগতির ও দক্ষতাভিত্তিক খেলার মাধ্যমে ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরি হবে। উর্মি গ্রুপ ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকবে, যা দেশের ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি করবে। সভাপতির বক্তব্যে মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান বলেন, সীমিত অবকাঠামো ও নিজস্ব কোর্টের অভাব সত্ত্বেও গত কয়েক বছরে পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে দেশের স্কোয়াশকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জন, নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্কোয়াশ সম্প্রসারণের কার্যক্রম আরও জোরদার করা হবে। আশা করি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের স্কোয়াশের উন্নয়ন, প্রচার ও প্রসারে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন। রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক ম্যাচ এবং সফল আয়োজনের মাধ্যমে “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৬” দেশের স্কোয়াশ খেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্থান করে নিল। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের স্কোয়াশ আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার মুসার
কঠিন বাস্তবতার মুখে দক্ষিণ এশিয়ার জেন জি অভ্যুত্থান
জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন করলেন সুসমিতা আফরোজ ঈশিতা
মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
